Type Here to Get Search Results !

শীর্ষে ভারত উড়িয়ে দিল ইংল্যান্ডকে | India vs England

 

শীর্ষে ভারত উড়িয়ে দিল ইংল্যান্ডকে,India vs England
Cricket

ইংল্যান্ড খারাপ সময় পার করছে |এবার ভারতের ছোঁড়া ছোট লক্ষ্যে পৌঁছতে পারেনি ইংলিশরা।


বরং গত বছরের চ্যাম্পিয়নদের হারিয়ে শীর্ষে উঠে এসেছে রোহিত বাহিনী।

প্রথমে ব্যাট করে 229 রানে থামে ভারতীয় দল। এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতার কারণে 15.1 ওভার বাকি থাকতে মাত্র 129 রানে গুটিয়ে যায় ইংলিশরা। ফলে ভারত ম্যাচ জিতে নেয় 100 রানে।

ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে ইংল্যান্ডের সেমিফাইনাল স্বপ্ন কার্যত শেষ। অন্যদিকে সবকটি ম্যাচ জিতে শীর্ষে উঠে এসেছে ভারত।

জবাবে ভারতের দুই পেসার জসপ্রিত বুমরাহ ও মহম্মদ সমীরের বোলিং বলে ৩৯ রানের মধ্যেই চার উইকেট হারায় ইংল্যান্ড।

ম্যাচের পঞ্চম ওভারে টানা বলে ডেভিড মালান ও জো রুটকে তুলে নেন বুমরাহ। এরপর বেন স্টোকসকে ফেরত পাঠান সামি। রুটের পর রানের খাতাও খুলতে পারেননি স্টোকস। দশম ওভারে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করা জনি বেয়ারস্টোকেও বোল্ড করেন সামি। ক্যাপ্টেন বাটলারও বেশিক্ষণ টেকেনি।

মাত্র 10 রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হন তিনি। লিয়াম লিভিংস্টোন ২৭ ও ক্রিস ওকস ১০ রান করে ফেরেন। ভারতের হয়ে সামি নেন ৪ উইকেট। বুমরাহ তিনটি ও কুলদীপের দুটি উইকেট।

এর আগে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো করে ভারত। সর্বোচ্চ ৮৭ রান এসেছে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে। এছাড়া লোকেশ রাহুলের ৩৯ ও সূর্যকুমার যাদবের ৪৯ রানের ইনিংসে লড়াকু পুঁজি পেয়েছে ভারত। টপ অর্ডারের ব্যর্থতায় পিছিয়ে পড়ে দলটি।

শুভমান গিল (9), বিরাট কোহলি (0) এবং শ্রেয়াস আইয়ার (4) 40 রানের মধ্যে ফিরে যান। এরপর রাহুলের সঙ্গে 91 রানের জুটি গড়েন রোহিত। ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার উইলি। ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ওকস ও লেগ স্পিনার আদিল রশিদ নেন ২টি করে উইকেট। অক্টোবর ২৯, ২০২৩

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.