Type Here to Get Search Results !

পোশাককর্মীদের ওপর হামলা, সড়ক অবরোধ

 


রাজধানীর মিরপুরের ১১ নম্বর পূরবী সিনেমা হলের কাছে একটি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত হন। এর পরপরই পোশাক শ্রমিকরা পোশাক কারখানায় হামলা চালিয়ে গলি থেকে বেরিয়ে প্রধান সড়ক দখল করে। এ সময় পাশের পোশাক কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন।

স্থানীয় এপিলিয়ন গ্রুপের পোশাক শ্রমিকদের অভিযোগ, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে গেলে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা তাদের ওপর হামলা চালায়। তবে অভিযোগের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।


নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, বেতন বৃদ্ধির দাবিতে এপিলিয়ন গ্রুপের কারখানার কর্মচারীরা কারখানার সামনের গলিতে বিক্ষোভ করছিল। এরপর স্থানীয় আওয়ামী লীগের একদল নেতা তাদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকজন আহত হন। এতে পোশাক শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। এপিলিয়ন কারখানার আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে মিরপুর ১১ নম্বর সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। তারা এপিলিয়ন কারখানার সিসিটিভি ও গলির আশেপাশের ভবন ভাঙচুর করে। মিরপুর-পল্লবীর প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ইপিলিয়ন কারখানার শ্রমিক চম্পা খাতুন প্রথম আলোকে বলেন, সকালে বেতন বৃদ্ধির বিষয়ে ইপিলিয়ন গ্রুপের প্রশাসনের সঙ্গে কথা হয়। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে অনেকেই আহত হয়েছেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা রাস্তায় নেমে এলে তাদের ওপর হামলা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.